পিলার ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে গরুর গোয়াল ঘর বানাতে গিয়ে ধসে পড়া পিলারের নীচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে সালন গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে কাজ করার সময় পিলারটি ধসে পড়লে মারাত্বক আহত হয় আজিজুল ইসলাম (৩৭)। সে ওই গ্রামের কালিয়া মুন্সির পুত্র। মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
