হরিণ মেরে জিয়া পরিষদের ঈদ উদযাপন
সিরাজগঞ্জ বাজার জিয়া পরিষদ নেতারা হরিণ শিকার করে ঈদ পরবর্তী উৎসব পালন করেছে।
স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ বাজার জিয়া পরিষদ সভাপতি জামাল মাষ্টারের নেতৃত্বে জসিম, সাত্তার, মান্নান সহ অন্যরা মনপুরা পাতাইল্যা বন থেকে উঠে আসা একটি হরিণ শিকার করে ঈদ পরবর্তী উৎসব পালন করে। বন বিভাগের লোকজন ছুটিতে থাকায় তারা এ কান্ড ঘটায় বলে স্থানীয়রা জানায়।
এ দলটি প্রায়ই বনের হরিণ শিকার করে খায় বলে স্থানীয়দের অভিযোগ।
