২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ঈদ জামাত পড়া নিয়ে সংঘর্ষ, ভাংচুর, আহত অর্ধ শতাধিক

ঈদের জামাত পড়া নিয়ে সংঘর্ষে শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামে মুর্শীদপুর বদরুদ্দোজা পীরের সমর্থকদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

আহতদের মধ্যে কমপক্ষে ২৫ জনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলায় লছমনপুর গ্রামের পূর্বপাড়া গুদারাঘাট ঈদগাহ মাঠের ঈদের জামাত পণ্ড হয়ে যায়। এছাড়াও একটি মসজিদ ও ৫টি বাড়ি ভাংচুর করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে ১২ টা পর্যন্ত কয়েক দফা ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। একজন প্রথম শ্রেনীর মেজিস্ট্রেট ও এএসপি সার্কেলের নেতৃত্বের পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ।

পীরের মুরীদ ও গ্রামবাসীর দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো বলে পুলিশ জানায়।