ঈদ উল ফিতর উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার
পবিত্র ঈদু-উল-ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দেশবাসীর আনন্দময় ঈদ যাপনের আশা ব্যক্ত করে বাণী দিয়েছেন।
বাণীতে রাষ্ট্রপতি অধ্যাপক আহম্মেদ দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের আনন্দময় ও কল্যানকর জীবন কামনা করেন। তিনি বলেন, ঈদ কেবল আনন্দ উৎসব নয়, আত্মোপলব্ধিরও বিষয়। মানুষে মানুষে বিভেদ দূর করে সবার মাঝে সম্প্রীতি সৃষ্টি ও শাšিতপূর্ণ সমাজ গঠন ঈদের অন্যতম তাৎপর্য দিক। সকল সংকীর্ণতা ও স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজে সৌহার্দ, সৌভ্রাতৃত্ব এবং সাম্য প্রতিষ্ঠাই হোক ঈদ-উল-ফিতরের মূল আবেদন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বানীতে দেশবাসী এবং বিশ্বের মুসলিম ভাই-বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ঈদের অনাবিল আনন্দ সঞ্চারিত হোক সকলের ঘরে এবং বছরের প্রতিটি দিনে বলে তিনি কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, মাসব্যাপী রোজার পর এসেছে ঈদ। দীর্ঘ ত্যাগ ও সংযমের পর এই উৎসব ও আনন্দের তাৎপর্য ও মাত্রা আলাদা। এই খুশির দিনে সব ভেদরেখা মুছে দিয়ে মূর্ত হয়ে ওঠে সাম্য, মৈত্রী ও সংহতির বাণী। জাতীয় জীবনের এ পরম উৎসবের মধ্য থেকে আমাদের আরও অটুট ঐক্য ও শান্তির দীক্ষা নিতে হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক বানীতে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। বানীতে তিনি উত্তরবঙ্গের বন্যা ও মঙ্গা পিড়ীত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ঈদ মানুষের মাঝে আসে সাম্যের বার্তা নিয়ে। ঐতিহ্য অনুযায়ী দেশের উচ্চবিত্তরা সমাজের দরিদ্র মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, মানুষ আজ নিরন্ন ও মানবেতর জীবনযাপন করছে।
পবিত্র এ ঈদে তিনি বিত্তবানদের প্রতি উত্তরবঙ্গে বন্যা ও মঙ্গা পিড়ীত অসহায়দের সাহায্যে এগিয়ে আসতে আহ্বান জানান।
