২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

বেনাপোলের ঘিবা সীমান্তের বিপরীতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বিএসএফ সদস্যরা এক বাংলাদেশী কৃষককে গুলি করে হত্যা করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2005, 01:02 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

নিহত কৃষকের নাম শামসুর রহমান। তার বাড়ি শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামে।

বিডিআরের সিও জানান, শামসুর রহমানসহ তিন কৃষক সীমান্ত এলাকা ঘিবার একটি ধানক্ষেতে কাজ করছিলেন।

এ সময় ঘিবার বিপরীতে ভারতীয় শুটিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা কৃষকদের লক্ষ্য করে দুই/তিন রাউণ্ড গুলি ছোঁড়ে।

এতে শামসুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

অপর দুই কৃষক দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান।

বিএসএফ সদস্যরা নিহত কৃষকের লাশ ভারতে নিয়ে গেছে।

সংবাদ পেয়ে বিডিআর ঘটনাস্থলে যায় এবং বিএসএফ সদস্যদের সাথে এক বৈঠকে মিলিত হয়।

বিডিআর তাদের কাছে লাশ ফেরত চেয়েছে।

এ ব্যাপারে বিডিআর সদস্যরা বিএসএফ’র কাছে একটি প্রতিবাদ লিপি পাঠবে বলে জানা যায়।