২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ডায়রিয়া পরিস্থিতির অবনতি, আরও ৪ জনের মৃত্যু

আশ্বিন-কার্তিকের মঙ্গার কারণে কুড়িগ্রামে ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ডায়রিয়ায় আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

এ নিয়ে কুড়িগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হলো। জেলার নয়টি উপজেলায় এ পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১০ সহস্রাধিক মানুষ। এর মধ্যে নতুন করে সহস্রাধিক ব্যক্তি এ রোগে আক্রান্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় ডায়রিয়া পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে রৌমারী উপজেলায়। রৌমারীতে গত দু’দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে বকবান্ধা এলাকার আবুল কাশেমের স্ত্রী রাবেয়া (৪২), যাদুর চরের বৃদ্ধ সেকান্দার আলী (৬৫), শিবের ডাঙ্গি এলাকার শিশু কন্যা শান্তি (৫) ও লালকুড়া গ্রামের ময়না (৫)। এনিয়ে শুধু রৌমারী উপজেলায় গত একমাসে ডায়রিয়া আক্রান্ত হয়ে ১২ জনের মুত্য হয়েছে।

ব্যাপক ডায়রিয়া আক্রান্ত অন্যান্য এলাকগুলো হচ্ছে, আলগারচর, বকবান্ধা, সালুপাড়া, নতুন বন্দর, ফুলবাড়ী, ইটালুকান্দা, সাহেবের আলগা, জনদীরকান্দা, কোদালকাটি, কোমড়ভাঙ্গী, চুলিয়ারচর, বারোবান্ধা, রড়াইমারী, ইজলামারী, কাশিয়াবাড়ী। এসব এলকায় নতুন করে ছয় শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে রোববার ২০ জন এবং সোমবার ১২ জন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।