২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ সহযোগিতা সংস্থা কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর

বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মহাকাশ সহযোগিতা সংস্থা (এপিএসসিও) কনভেনশনে স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশফাকুর রহমান বাংলাদেশ সরকারের পক্ষে গত ২৮ অক্টোবর এ চুক্তি স্বাক্ষর করেন।

এর মধ্য দিয়ে চীন, ইন্দোনেশিয়া, ইরান, মঙ্গোলিয়া, পাকিস্তান, পেরু ও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশও কনভেনশনভুক্ত হলো।

উল্লেখ্য, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মহাকাশ সহযোগিতা সংস্থা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে অধিকতর সহযোগিতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্য নেটওয়ার্কিং, পরিবেশ পরিবীক্ষণ, প্রাকৃতিক সম্পদ নিরূপন ও জাতীয় সামর্থ্য বৃদ্ধির ক্ষেত্রে কাজ করবে।