২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ১০ ট্রলারে ডাকাতি, লুটপাট, ৫০ জেলে আহত

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জলদস্যুরা ১০টি মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে নগদ টাকা পয়সা, খাদ্য সামগ্রী, জাল ও জ্বলানি লুট করে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পটুয়াখালীর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 04:49 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

এসময় ডাকাতদের হামলায় কমপক্ষে অর্ধশত জেলে আহত হয়। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হচ্ছে, জাফর (৪০), আমির হোসেন (৪৫), শাহালু (৪২) এবং ছলিম উল্লাহ (৪৭)।

ডাকাতদের হামলা থেকে বাঁচতে ১৩ জন জেলে সাগরে ঝাঁপ দেয়। অবশ্য পরে অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে।