২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অঙ্গনে মন্ত্রীদের শো ডাউন অনাকাঙ্ক্ষিত

আদালত অঙ্গনে মন্ত্রীদের অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত উপস্থিতি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 04:48 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

সমিতির সভাপতি মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক ইনায়েতুর রহিম রোববার এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সরকার দলীয় আইনজীবী সংগঠনের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সমিতির সদস্য নন এমন কয়েকজন মন্ত্রী প্রটোকলসহ অহরহ আদালত ও সমিতি অঙ্গনে এসে সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন ও শো ডাউন করে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। মন্ত্রীদের এ ধরনের কার্যক্রম অনাকাক্সিক্ষত, অগ্রহণযোগ্য ও শিষ্টাচারবহির্ভূত।

বিবৃতিতে আরো বলা হয়, কোন গ্রুপ কতো বেশী শক্তিশালী, সে মহড়া সমিতি ভবনে প্রদর্শন না করে দলীয় কার্যালয়ে করলে তা অত্যন্ত শোভন হবে এবং সমিতির সদস্যরা অহেতুক উপদ্রব থেকে রেহাই পাবেন।