২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার হুমকি পেয়ে নির্বাচন কমিশনার এ কে মোহাম্মদ আলী মিরপুর থানায় জিডি করেছেন

নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলীকে টেলিফোনে প্রাণনাশের হুমকির একদিন পর শুক্রবার মিরপুর থানায় তিনি সাধারণ ডায়রি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

শুক্রবার সকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী তার দেহরক্ষীসহ থানায় এসে জীবনের নিরাপত্তা চেয়ে এই সাধারণ ডায়রি করেন। ডায়রি নম্বর ১৯৫৪।

বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলীকে প্রাণনাশের হুমকি দেয়।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টার দিকে এক ব্যক্তি তাদের মিরপুরের বাসায় টেলিফোন করে। ‘হেলাল’ পরিচয়ে ওই সন্ত্রাসী মোহাম্মদ আলীকে প্রাণনাশের হুমকি দেয়।

এঘটনার পরপরই একে মোহাম্মদ আলী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, পুলিশের আইজি এবং মহানগর পুলিশের কমিশনারকে বিষয়টি জানান। তার নিরাপত্তা জোরদার করার জন্য বাসার সামনে র‌্যাব মোতায়েন করা হয়েছে।