২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের তালিকাভূক্ত সন্ত্রাসী রিপন খান গ্রেপ্তার

চাঁদাবাজি করার সময় পুলিশের নবগঠিত টাইগার ওয়ান বাহিনী শুক্রবার মানিকগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও জেলা যুবদল নেতা রিপন খানকে গ্রেফতার করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

সদর থানা পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী রিপন দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের তরা টোল প্লাজার সামনে গাড়ি ামিয়ে চাঁদা আদায় করছিল। এসময় টাইগার ওয়ান বাহিনীর সদস্যরা সন্ত্রাসী রিপনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। রিপনের বাড়ি জেলার ঘিওর উপজেলায়। সে যুবদলের জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক।

এদিকে সুপার সার্ভিস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদী হয়ে রিপনের বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।