২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক বাশার আর নেই

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র রিপোর্টার আবুল বাশার শুক্রবার সকালে বারডেম হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর দাফনের জন্যে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) সভাপতি ও বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন’র (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক স্বপণ সাহাসহ মরহুমের বহু সহকর্মী তার নামাজে জানাযায় অংশ নেন।

সাংবাদিক বাশার ১৯৮৩ সালে বাংলাদেশ অবজারভারে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিলুপ্ত ডেইলি নিউজেও কাজ করেন তিনি। এরপর তিনি সরকারি সংবাদ সংস্থা বাসসে যোগ দেন। অবশ্য এখান থেকে কোনও কারণ ছাড়াই আরও অনেক সাংবাদিকের সাথে তাকেও অপসারণ করা হয়।

তিনি দুই স্ত্রী, চার কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আবুল বাশারের মৃত্যুতে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক বাশারের মৃত্যুতে শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।