রাজবাড়ীর জেএমবি নেতা, বোমা বিস্ফোরণের হোতা মামুন গ্রেফতার
রাজবাড়ীতে ১৭ আগস্টের সিরিজ বোমা বিস্ফোরণের হোতা জেএমবি’র জেলা দলনেতা মামুনকে (২০) গোয়েন্দা পুলিশ শুক্রবার গ্রেফতার করেছে।
সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সরকারী মহিলা কলেজের পেছনে একটি ওষুধ কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মামুন রাজবাড়ীর সদর থানার সোনাকান্দর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইছহাক মোল্লা। সে রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজে লেখাপড়া করেছে বলে গেয়েন্দা পুলিশকে জানায়।
জেলা গেয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর গোলাম রব্বানী জানান, মামুন রাজবাড়ী জেলায় সংঘঠিত ছয়টি বোমা হামলার নেতৃত্ব দেয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
গোয়েন্দ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এ ব্যাপারে আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করে।
