২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর চরে ২৩ বনদস্যু গ্রেপ্তার

নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ বৃহস্পতিবার অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২৩ জন বনদস্যুকে গ্রেপ্তার করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 02:53 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এসময় পুলিশ দস্যুদের ১০টি বাঙ্কার থেকে পাঁচটি ড্রিল মেশিন, বন্দুকের খোসা, টুটু বোরের পিস্তলের বডি, মোবাইল অ্যান্টেনা, ব্রিফকেস, তাঁবু ও বিপুল পাইপগানের পরিমাণ স্প্রিং উদ্ধার করে।

এএসপি কবিরুদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো-মিরাজ (২৮), মহিব উল্ল্যা (৪৩), খবির (৪০), শামসুল হক (৫০), শাহাব উদ্দীন (২১), ইসমাইল (২১), আবুল বাশার (২০), আবুল কালাম (১৯), হেলাল উদ্দীন (২৪), শাহাব উদ্দীন (১৯), কামাল উদ্দীন (২০), মুরাদ (২১), মোহাম্মদ হানিফ (১৯), ফারুক (১৯), জামাল (২৫), শাজামাল (২২), আমির হোসেন (১৮), মোমিন (২০), জানে আলম (২০), শাহাবুদ্দীন (১৯), কামাল (২৪) শহীদ (২৬) এবং হেচন (১৮)।