২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূপে পড়ে মা ও বাচ্চা হাতির মৃত্যু

পানি ভর্তি মাটির কূপে পড়ে মারা গেছে একটি মা ও বাচ্চা হাতি। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পূর্ব বাকাকুড়া মালিটিলা বনে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 02:28 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গারো পাহাড় থেকে প্রায় ৫০/৬০টি বন্য হাতির একটি দল ঝিনাইগাতির কাংশা এলাকায় ঢুকে আমন ধানের ক্ষেত নষ্ট করে।

দলটি রাত সাড়ে আটটার দিকে মালিটিলা বন পার হওয়ার সময় পানি ভর্তি একটি কূপে বাচ্চা হাতিটি পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মা হাতিও ওই কূপে পড়ে যায়।

এসময় অন্য হাতিগুলো প্রচণ্ড চিৎকার করতে থাকে।

ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কাংশা ইউনিয়নের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাটি সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।