২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ মার্কেট থেকে ৪ সন্দেহভাজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে চার সন্দেহভাজন চাঁদাবাজকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

আটককৃত চাঁদাবাজরা হল ফরিদপুর জেলার ভাঙ্গা থানার প্রাণপুর গ্রামের আলাউদ্দিন বেপারির পুত্র রফিক (৩৫), রফিকের ভাই ফরিদ মিয়া (৪৬), বরিশাল জেলার মুলাদি থানার চর কমিশনার গ্রামের খালেক বেপারির পুত্র মিজান (২৭) এবং রাজধানীর লালবাগ থানার নওয়াবগঞ্জের লিলাম্বারবাগের মোহাম্মদ ইয়াসিনের পুত্র বাদশা (৩৮)।

র‌্যাব-২ এর সদস্যরা শুক্রবার রাতে নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তারা দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন। এছাড়া ব্যবসায়ী ও হকারদের কাছ থেকে আদায়কৃত কিছু চাঁদার টাকাও তারা উদ্ধার করেছে বলে জানায়।

র‌্যাব-২ আরও জানায়, গ্রেপ্তারকৃত চার যুবক শুক্রবার রাতে নিউ মার্কেট এলাকা সংলগ্ন ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।