মাদারীপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব
মাদারীপুর জেলার চারটি উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ইতোমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
আক্রান্তদের অধিকাংশ মহিলা ও শিশু।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩,১২৩ জন লোক ডায়রিয়া আক্রান্ত হয়েছে।
এদিকে এ রোগে আক্রান্ত হয়ে রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের গৃহবধূ রবিনা আক্তার (২০) মারা গেছে।
হাসপাতালের ডায়রিয়া বিভাগের একজন চিকিৎসক বিডিনিউজকে জানান, জেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব থাকলেও এ রোগ প্রতিরোধে পর্যাপ্ত স্যালাইন হাসপাতালে মজুদ আছে এবং মেডিকেল টিম অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
