২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অপহৃত শিশু মেহেরপুরে উদ্ধার, ২ জন গ্রেফতার

খুলনার ফুলবাড়ী গেট থেকে অপহৃত শিশু সোনিয়াকে (৪) মঙ্গলবার ভোরে মেহেরপুর জেলা সদরের বেলতলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 04:27 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

এ সময় বুলবুলি বেগম (৩৫) ও তার পিতা আব্দুল করিমকে অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুলবুলি ও তার স্বামী শহীদুল ইসলাম সোমবার ফুলবাড়ী গেটের দর্জি দোকানদার গোলাম মোস্তফার বাড়িতে বেড়াতে যায়। এ সময় গোলাম মোস্তফার চার বছর বয়সী কন্যা সোনিয়াকে শিশু পার্কে বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। বিকেল পর্যন্ত তারা ফিরে না এলে শুরু হয় খোঁজাখুজি। সন্ধ্যায় বুলবলি মোবাইল ফোনে সোনিয়ার মুক্তিপণ হিসেবে একলাখ টাকা দাবি করে এবং টাকা মেহেরপুর জেলা সদরের বেলতলা নামক স্থানে নিয়ে আসার কথা বলে।

সোনিয়ার বাবা তাৎক্ষণিকভাবে খান জাহান আলী থানায় ঘটনা জানালে রাতেই পুলিশ বেলতলায় অভিযান চালিয়ে সোনিয়াকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করে।