অধ্যক্ষ শেখ সালেহ আহমদের ১ম মৃত্যুবার্ষিকী ১৮ অক্টোবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ শেখ সালেহ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী ১৮ অক্টোবর, মঙ্গলবার।
তিনি ২০০৪ সালের এ দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মরহুমের ঢাকার রামপুরার বাসায় কোরআন খতম ও বাদ আছর টিভি সেন্টারের পেছনে বনশ্রী এ ব্লকের জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
