২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু

লাইটারেজ কোস্টারের ধর্মঘট প্রত্যাহার হওয়ায় চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বন্দর কর্তৃপক্ষ,কাস্টমস ও কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোশিয়েসন এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শনিবার দিবাগত রাত বারোটা থেকে লাইটারেজ কোস্টার ধর্মঘট প্রত্যাহার করা হয়।

২৪টি লাইটারেজ কোস্টার থেকে গম খালাসের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে এই ধর্মঘট চলছিলো।

বন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, লাইটারেজ কোস্টার ধর্মঘট প্রত্যাহার হওয়ায় ১৪টি মাদার ভেসেল থেকে পণ্য খালাসের কাজ পুরোদমে শুরু হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরে ২৩টি জাহাজের পণ্য খালাসের কাজ চলছে। এর মধ্যে নয়টি হচ্ছে কন্টেইনারবাহী।