খুলনায় অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
খুলনা নগরীতে বৃহস্পতিবার রাতে তিনটি বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
নগরীর ২৫ নং ওয়ার্ডের বসু পাড়ায় আঃ মালেক, ফারুক হোসেন ও মো. নাসির উদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ড সংঘটিত হয়।
টুটপাড়া ও সদর দপ্তরের দমকল কর্মী এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দমকল বাহিনী সূত্র জানায়, ঘরের জলন্ত মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। অন্যদিকে পুলিশ ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে জানায়, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
