২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ব্যবসায়ী খুন, আটক ২ জন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরে ভৈরব নদীর তীরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ রুহুল আমীন (৫০)।

এ ঘটনায় পুলিশ দুই সন্ত্রাসীকে আটক করেছে।

পুলিশ জানায়, ওই রাতে ১০/১২ জন সন্ত্রাসী মহাজনপুর গ্রামের ব্যবসায়ী রুহুলের বাড়ি ঘেরাও করে। তারা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে রুহুলকে জিম্মি করে এবং অপহরণ করে ভৈরব নদীর তীরে নিয়ে যায়।

সন্ত্রাসীরা তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে হাত, পা বেধে পিটিয়ে হত্যা করে।

মুজিবনগর পুলিশ জানায়, কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে রুহুল ও হেলাল নামের দুই সন্ত্রাসীকে তারা আটক করেছে।

পারিবারিক শত্রুতার কারণে রুহুল আমীন খুন হয়েছে বলে পুলিশ দাবি করেছে।