বাংলাদেশে অন্ধ শিশুদের চিকিৎসায় ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ
যুক্তরাজ্যের একটি দাতব্য প্রতিষ্ঠান বাংলাদেশে ছানি পড়ার কারণে দৃষ্টি প্রতিবন্দী হয়ে পড়া ১০ হাজার শিশুর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে।
সাইট সেভার্স ফাউন্ডেশন নামে এ প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশের শিশুরা দৃষ্টি প্রতিবন্দী হয়ে যাওয়ার প্রধান কারণ চোখে ছানি পড়া। অথচ যুক্তরাজ্যে তা সাধারণত বৃদ্ধদের মধ্যে দেখা যায়।
সাইট সেভার্স ফাউন্ডেশন আশা করছে, ২০০৮ সালের মধ্যে তারা বাংলাদেশের ১০ হাজার শিশুর চিকিৎসা করবে। এর ফলে তারা হারানো দৃষ্টিশক্তি ফিরে পাবে।
ইতোমধ্যেই সাইট সেভারস তিন হাজার শিশুর ছানি অপসারণ করেছে এবং ইন্ট্রা অকুলার লেন্স পরিয়ে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে এনেছে।
বিশ্ব চক্ষু দিবসে সারা পৃথিবীর ৩ কোটি ৭০ লাখ দৃষ্টি প্রতিবন্দী মানুষের সমস্যার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, সামান্য চিকিৎসার মাধ্যমে ছানি পড়া দৃষ্টি প্রতিবন্দীদের মধ্যে ৭৫ ভাগ তাদের দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে।
