২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির বইপুস্তক উদ্ধার

রাজশাহী সদরের বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, জেএমবির সাংগঠনিক কাগজপত্র এবং বইপুস্তক উদ্ধার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 04:15 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

উদ্ধারকৃত বোমা তৈরির সরঞ্জামের সাথে ১৭ আগস্টের বোমার সরঞ্জামের মিল রয়েছে।

পুলিশ জানায়, ইতোপূর্বে তানোরে গ্রেপ্তারকৃত জঙ্গি তুফান ও শহিদুল এবং নাটোরে গ্রেপ্তারকৃত হাসিবের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার গভীর রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

রিমান্ডে আটক হাসিব পুলিশকে জানায়, বালিয়াপুকুরের ওই বাড়িতে গত প্রায় দু’বছর ধরে জেমএমবি’র তৎরপতা চলে আসছিলো। রাজশাহী এলাকায় জেএমবির কার্যক্রমও এ বাড়ি থেকে পরিচালিত হতো। বাংলা ভাইসহ বিভিন্ন শীর্ষ নেতাও এ বাড়িত আসতো বলে হাসিব পুলিশকে জানায়। বিপ্লব (৩০) নামে এক জেএমবি ক্যাডার দীর্ঘদিন ধরে এ বাড়িতে বসবাস করতো বলে এলাকাবাসী জানিয়েছে।