‘জোট সরকারের ৫০০ সাফল্য’
চার দলীয় জোট ক্ষমতার পঞ্চম এবং শেষ বছর শুরু করবে জনগণের সামনে সরকারের ৫০০ সাফল্যের তালিকা তুলে ধরে।
প্রধানমন্ত্রী ও জোট নেত্রী বেগম খালেদা জিয়া চার দলীয় জোট সরকারের চার বছর পূর্তি উপলক্ষে বিগত বছরগুলোতে সরকারের সাফল্যের বিভিন্ন দিক নিয়ে সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ
দেবেন বলে আশা করা হচ্ছে।
সরকারের ৩৯টি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের সাফল্যের তালিকা জমা দেওয়া হয়েছে। এ নিয়ে একটি প্রকাশনাও বের হওয়ার কথা।
প্রকাশনায় ৫০০ সাফল্য ছাড়াও অন্যান্য ইতিবাচক দিকের কথা তুলে ধরা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও তাদের অর্জিত সাফল্য গণমাধ্যমে তুলে ধরবে।
সংখ্যার দিক থেকে সরকারের অর্র্ধ সহস্র সাফল্যের মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০, বানিজ্য মন্ত্রণালয় ১৪, পল্লী উন্নয়ন ও সমাবয় মন্ত্রণালয় ২০, পররাষ্ট্র মন্ত্রণালয় ৮, শিক্ষা মন্ত্রণালয় ২০, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৫, কৃষি মন্ত্রণালয় ১৫, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ১২, অর্থ মন্ত্রণালয় ৬, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১০, সংস্থাপন মন্ত্রণালয় ১২, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১২, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৩৫, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৮, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ৯, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ৯, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ১৮, পরিবেশ ও বন মন্ত্রণালয় ১৫, যোগাযোগ মন্ত্রণালয় ২১, স্থানীয় সরকার বিভাগ ৭, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ১৫, মৎস্য ও পশু সম্পদ খাত ১৭, দারিদ্র্য বিমোচন ১০, কর্মসংস্থান ক্ষেত্রে ১০, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ১৭, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ৫, নৌ-পরিবহন মন্ত্রণালয় ১৪, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ৯, শিল্প মন্ত্রণালয় ১৩, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৬, বিদ্যুৎ বিভাগ ৯, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৯, ধর্ম মন্ত্রণালয় ৭, ভূমি মন্ত্রণালয় ৫, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ৯, এনজিও বিষয়ক মন্ত্রণালয় ৫, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেপজা ৮ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ৫।
পাশাপাশি ঢাকা মহানগর উন্নয়নে ৩২টি সাফল্য ছাড়াও থাকছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট নগর উন্নয়নে সফলতার বিভিন্ন দিক।
