২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫ জন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শনিবার জমি দখলকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্য সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

আহতদের মধ্যে একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও ছয়জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে দৌলপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সরদারপাড়ার মোর্শেদ গ্রুপের লোকজন একই গ্রামের মোজাম সরদারের জমি দখল করতে গেলে মোজাম সরদারের লোকজন তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুপক্ষের লোকজনই ইট পাটকেল, লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে।