২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ সাব স্টেশনে হামলা, ভাংচুর

গাজীপুরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় লাঠিসোটা নিয়ে কয়েকশ’ মুসল্লি ভূরুলিয়া বিদ্যুৎ সাব স্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মুসল্লিরা স্টেশনটি ঘেরাও করে বিক্ষোভ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গাজীপুর শহরের পশ্চিমাংশে পক্ষপাতমূলকভাবে প্রতিদিন লোডশেডিং চাপিয়ে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি বলে তারা জানান।

ঘটনার দিন শুক্রবার ইফতার শুরুর চার পাঁচ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে গেলে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে মাগরিবের নামাজ শেষে মিছিল সহকারে লাঠিসোটা নিয়ে তারা ভূরুলিয়া সাব স্টেশনটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

পরে এ নিয়ে বিক্ষোভকারীদের মধ্য থেকে চার জনের সঙ্গে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আলোচনায় বসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিলো।