২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জ সদরের রামপালের শান্তিনগর গ্রামের জব্বার আলীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শনিবার এলাকাবাসী সূত্র এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 10:41 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।

এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার ইফতারের পর বিদ্যুৎ চলে গেলে ওই গ্রামের জব্বার আলীর বাড়িতে সশস্ত্র ডাকাতরা হামলা চালায়। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্রের আঘাতে জব্বার আলীসহ (৪৫) চারজন আহত হয়।

অন্য আহতরা হল-রাভিলা (৫০), জিয়াউল হক (২২) ও রফিক (৩৫)।

তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।