২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভি লটারির জন্যে ‘দ্রুত আবেদন’র পরামর্শে মার্কিন পররাষ্ট্র দপ্তর

যুক্তরাষ্ট্রের ডাইভার্সিটি ভিসা-২০০৭ এর রেজিস্ট্রেশন বুধবার শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এ ব্যাপারে আবেদনকারীদের ‘দ্রুত আবেদন’ করার পরামর্শ দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এ প্রোগ্রামের আওতায় প্রতিবছর ৫০ হাজার লোককে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য ভিসা দেওয়া হচ্ছে। আবেদনের সময়সীমা দুইমাস হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক মুখপাত্র লরা টিশলার দ্রুত আবেদনের ব্যাপারে উৎসাহিত করছেন।

তিনি আরও বলেন, ২০০৭ সালে তৃতীয় বারের মতো এই লটারির জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রনিক উপায়ে। পররাষ্ট্র দপ্তর রেজিট্রেশনের জন্য ওয়েবসাইটের ঠিকানা দিয়েছে। এটি হচ্ছে িি.িফাষড়ঃঃবৎু.ংঃধঃব.মড়া

এবার শুধু পোল্যান্ডকে অবৈধ বলে এই লিস্ট থেকে বাদ দেয়া হয়েছে এবং নতুন কোন দেশকে যুক্ত করা হয়নি। একজন শুধু একটিই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গৃহীত হলে একটি নিশ্চিতকরণ ফেরত চিঠি আসবে। সফল রেজিট্রেশনকারীর নাম, জন্ম তারিখ, দেশ এবং ডেট/টাইম স্ট্যাম্প এ সময় কনফারমেশন পর্দায় দেখা যাবে এবং তা প্রিন্ট করা যাবে।