২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন বাঁচাতে টিকাদান কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করার আহ্বান

লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে টিকাদান কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করার জন্যে বিশ্ব ভ্যাকসিন কংগ্রেস থেকে টিকাদান কর্মসূচির সহযোগীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 06:01 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

৪ ও ৫ অক্টোবর ফান্সের লিয়নে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কংগ্রেসে আরও বলা হয়, টিকাদান কর্মসূচির গত ২৫ বছরে বিশ্বব্যাপি ব্যাপক উন্নতি হয়েছে।

ইউএস সেন্টারস ফর ডিজিস অ্যান্ড প্রিভেনশনের সহায়তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) যৌথভাবে এ কংগ্রেসের আয়োজন করে। বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্টভাবে কাজ করে এবং পর্যবেক্ষণের মাধ্যমে প্রতি বছর কংেগ্রেসে টিকাদান কর্মসূচির পরিধি পরিমাপ করা হয়। মঙ্গলবার বিশ্বের পরিসংখ্যান প্রকাশিত হয়।

প্রকাশিত টিকাদান কর্মসূচির পরিধি বিষয়ে পরিসংখ্যান অনুযায়ী, ডিপথেরিয়া, টিটেনাস ও পারচুসিস (ডিটিপি ৩) ভ্যাকসিন বিশ্বের ৭৮ ভাগ লোক গ্রহণ করেছে। ১০২টি দেশে ৯০ ভাগের বেশি শিশু এবং ৮০টি দেশে এ টিকা ৫০ থেকে ৮৯ ভাগ শিশু নিয়েছে। এশিয়া, আফ্রিকা ও মধ্য আমেরিকার ১০ টি দেশে ডিটিপি ৩ টিকাদান কর্মসূচি ৫০ ভাগের কম বিস্তৃত হয়েছে।

পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়, ২০০৪ সালে ২ কোটি ৭০ লাখ শিশু ডিটিপি ৩ টিকা গ্রহণ করেনি। টিকা না নেওয়ার কারণে তারা জীবননাশকারী বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা, ভ্যাকসিন ও জৈব বিষয়ক পরিচালক জাঁ মারিয়ে ওকোও এ প্রসঙ্গে বলেন, জীবনরক্ষাকারী বিভিন্ন নতুন ভ্যাকসিনের ফলে সকল মানুষই উপকৃত হবে। লাখ লাখ মানুষের কাছে এখনও ভ্যাকসিন পৌঁছানো যায়নি। তারা এবার ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে।

ডব্লিউএইচও ও ইউনিসেফ ২০০৬-২০১৫ সালের জন্যে বিশ্ব টিকাদান কর্মসূচি বিষয়ে একটি কৌশলপত্র প্রনয়ণ করেছে। এতে বিভিন্ন বয়সী মানুষকে রোগশোকের আক্রমন থেকে রক্ষা করতে এবং টিকাদান কর্মর্সূচি বিষয়ে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।