মার্কিন বিজনেস ভিসা সেন্টার এখন অনলাইনে
সারা বিশ্বের ব্যবসায়ীদের ভ্রমণ সুবিধার্থে এখন থেকে মার্কিন বিজনেস ভিসা সেন্টারের সুবিধা পাওয়া যাবে অনলাইনে। সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণা দিয়েছে।
ব্যবসায়িক কাজে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। চলতি বছরের জুলাই থেকে (http://travel.state.gov/visa/temp/types/types_2664.html) এই ওয়েবসাইট চালু করা হয়েছে।
বিজনেস ভিসা সেন্টারের সাথে ই-মেইল অথবা টেলিফোনেও যোগাযোগ করা যাবে। সেন্টারের ই-মেইল ঠিকানা হলো BusinessVisa@State.Gov (mailto:BusinessVisa@State.Gov)। অন্যদিকে সেন্টারের টেলিফোন নাম্বার হলো (২০২)৬৬৩-৩১৯৮।
এছাড়াও বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসের নিজস্ব ওয়েবসাইট ও travel.state.gov (http:/ww/w.travel.state.gov/) এই ওয়েবসাইটে ভিসার জন্যে সাক্ষাৎকার, সাক্ষাৎকারের সময়, ভিসা অনুমোদনের সময়, আবেদনের নিয়মাবলী এবং যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যবসায়িক তথ্য পাওয়া যাবে।
