নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।
নড়াইলের জেলা ও দায়রা জজ শাহিনুর ইসলাম মঙ্গলবার এক জনকীর্ণ আদালতে স্বামী মাহাবুব শেখের (৪০) মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মাহাবুব শেখ জেলার লোহাগড়া থানার কামঠানা গ্রামের মোকলেছ শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে মাহাবুব তার স্ত্রী কোহিনুর বেগমকে শ্বাস রোধ করে হত্যা করে।
