২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত আড়ৎদারির প্রতিবাদে খুলনার ২৬ টি কাচাঁ বাজারে ধর্মঘট পালিত

অতিরিক্ত আড়ৎদারি নেওয়ার প্রতিবাদে খুলনার ২৬ টি কাঁচা বাজারে রোববার ধর্মঘট পালিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

কাঁচা বাজার বন্ধ থাকায় নগরবাসী দুর্ভোগের শিকার হয়। ধর্মঘট চলাকালে ২৬ বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কালুসহ তিনজনকে পুলিশ আটক করে।

জানা গেছে, নগরীর নিরালাস্থ হাজী রাহেজ উদ্দিন পাইকারি কাঁচা আড়ৎদাররা বিভিন্ন প্রকারের কাঁচামালের মূল দাম ছাড়াও মণপ্রতি ১৬ টাকা হারে আড়ৎদারি নিয়ে থাকে। এ ব্যাপারে ব্যবসায়ীরা আড়ৎদারদের কাছে মৌখিক ও লিখিত প্রতিবাদ জানায় এবং পরে সাংবাদিক সম্মেলনও করে। এতে সমস্যার কোনও সমাধান না হওয়ায় রোববার খুলনা নগরীর ২৬ টি বাজারে কাঁচামাল বিক্রি বন্ধ থাকে।

এদিকে নিরালা কাঁচা বাজারে গিয়ে ধর্মঘটীরা কাঁচামাল কেনাবেচায় বাধা দিলে পুলিশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ আরও দুজনকে থানায় আটক করে রাখে।