আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সান্তাহারে মিনি বিশ্ব এজতেমা সম্পন্ন
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে রোববার সান্তাহার রেলওয়ে ময়দানে তিন দিনব্যাপী মিনি বিশ্ব এজতেমা শেষ হয়েছে।
তাবলিগ জামাত নওগাঁ মারকাজের উদ্যোগে শুক্রবার থেকে মিনি বিশ্ব এজতেমা শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও হাজার হাজার মুসুল্লী মিনি বিশ্ব এজতেমায় অংশ নেন। রোববার আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ফারুক।
