২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্যাক্সিক্যাবের চালক এবং তিন আরোহীসহ চারজন নিহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময় এবং আরোহী তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় রোববার ভোরে স্থানীয় লোকজন রাস্তার পাশের খাদে একটি হলুদ রংয়ের টেক্সিক্যাবে ৪ জনের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া টেক্সিক্যাব (ঢাকা মেট্রো প ১১-১৭১২) এবং চারজনের লাশ উদ্ধার করে।

পুলিশ ড্রাইভিং লাইসেন্স দেখে চালককে সনাক্ত করেছে।

চালক মনির ভোলার লালমোহন উপজেলার বায়রাবাদ গ্রামের আফতাব আলী হাওলাদারের পুত্র। আরোহী তিনজনের পরিচয় পাওয়া যায়নি।