মুফতি হান্নানের ভাই মফিজ টঙ্গীতে গ্রেফতার
হরকাতুল জেহাদ আল ইসলামীর (হুজি) শীর্ষ নেতা মুফতি মোহম্মাদ আব্দুল হান্নানের ছোট ভাই মুহিবুল্লাহ মফিজকে শনিবার টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, এরই মধ্যে আটক করা হান্নানের স্ত্রী ও সন্তানদের ছেড়ে দেওয়া হয়।
র্যাবের অভিযান চলার সময় স্ত্রী জাকিয়া পারভিনকে নসরুল্লাহ (৯), নুরুল্লাহ (৪), নিশাত আঞ্জুম (৬) ও নাজনীনকে (৩) কাঁদতে দেখা যায়।
