২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি থমকে গেছে নগর জীবন

টানা দুদিনের ভারি বর্ষণে শনিবার নগর জীবন থমকে যায়। একই সাথে বাড়ে নগরবাসীর দুর্ভোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 10:42 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বৃষ্টির পানিতে নগরীর বেশিরভাগ এলাকায় দেখা যায় জলাবদ্ধতা।

আবাহাওয়া অফিস জানায়, শনিবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয় যশোরে ১০৮ মিলিমিটার। অপরদিকে, খুলনায় ৭৮ মিমি, কুতুবদিয়ায় ৭২ মিমি, ফেনীতে ৬৪ মিমি, সাতক্ষীরায় ৫৬ মিমি, চাঁদপুরে ৫২ মিমি, মাদারীপুরে ৪৮ মিমি, কক্সবাজারে ৪৬ মিমি এবং হাতিয়ায় ৩৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকায় ২৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বৃষ্টিপাতের কারণে ঢাকার মালিবাগ, শান্তিনগর, সিদ্ধেশ্বরী, পুরানা পল্টন, পলাশী, নিউ এলিফ্যান্ট রোড, শেওড়াপাড়া, মিরপুর, রোকেয়া সরণী, সেন্ট্রাল রোড, ক্রিসেন্ট রোড, কাপ্তানবাজারসহ নগরের অধিকাংশ সড়ক ডুবে যায়। কোথাও কোথাও বৃষ্টির পানি সড়ক উপচিয়ে পাশের দোকান ও বাসায় উঠতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বন্ধের দিনেও দেখা দেয় যানজট।