২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় প্রবল বর্ষণ, সাগর উত্তাল

লঘুচাপ এবং অমবস্যার প্রভাবে তিনদিনের টানা বর্ষণে পটুয়াখালীর কলাপাড়া সংলগ্ন কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 05:52 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। একটানা বর্ষণে ফসলী জমিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। নিজামপুর, কমরাপুর, খাজুরা, মাঝিবাড়ি এলাকার বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে।

লালুয়া ইউনিয়নের নওয়াপাড়া ও চাড়িপাড়া এলাকার পঁচিশ ফুট বেড়িবাঁধ বিলীন হয়ে সেখান দিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে। সাগর উত্তাল থাকায় জেলেদের প্রাণহানীরও আশংকা রয়েছে।