২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু’দিনের বৃষ্টিপাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

নারয়ণগঞ্জ শহরে দু’দিনের বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এ কারণে শহরের বিভিন্ন এলাকার জনসাধারণ নানা ভোগন্তির সম্মুখীন হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 03:38 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পৌর এলাকার বিভিন্ন রাস্তা ঘাট ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের অভাবে দিনদিন পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

কোটি টাকা ব্যয়ে কয়েকটি বড় ড্রেন নির্মাণের পারও একটু বৃষ্টিতে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। শহরের কলেজ রোড, গলাচিপা, ভূঁইয়ার বাগ, পাল পাড়া এলাকার নিচু এলাকার বাড়ি ঘর পনির নিচে তলিয়ে যাওয়ায় এসব এলাকার হাজার হাজার মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। তাদেরকে হাটু পানি ভেঙ্গে চলাচল করতে হচ্ছে। এদিকে মাসদাইর শেরে বাংলা লিংক রোড থেকে পশ্চিম মাসদাইর বেকারির মোড় পর্যন্ত এলাকা এখন হাটু পানির নিচে তলিয়ে গেছে।

অপরিকল্পিত ড্রেনেজ ও নগরায়ণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে পৌরবাসী দিনে দিনে বিক্ষুব্ধ হয়ে পড়ছে।

তবে পৌরসভার প্রকৌশল বিভাগ জানায়, শহরের ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়নে পৌর কর্তৃপক্ষ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলেই জলাবদ্ধতার সমস্যা আর থাকবে না। তবে কবে নাগাদ এ কার্যক্রম শেষ হবে সে সম্পর্কে তারা স্পষ্ট করে কিছু বলতে পারেনি।