২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সন্ত্রাসীর গুলিতে যুবক খুন

সন্ত্রাসীর গুলিতে শুক্রবার রাতে ঝালকাঠির বাউকাঠিতে জহিরুল হক (২১) নামে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পুলিশ ও এলাকাবাসীর সূত্র জানায়, ১০/১৫ জনের সশস্ত্র সন্ত্রাসী দলটি রাত ৮টার দিকে বাউকাঠি বাজার থেকে জহিরুলকে ধরে নিয়ে পাশের ব্রিজের কাছে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। হত্যার কারণ সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি।

পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।