২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাটারায় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

রাজধানীর ভাটারায় দেয়াল চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 03:33 PM

Updated : 28 Apr 2022, 11:41 PM

শুক্রবার বেলা ১১টার দিকে ভাটারার ছোলমাইদ রোডের ব্যাপারী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মো. সবুজ নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে বেলা ১২টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সবুজকে হাসপাতালে নিয়ে আসা আবু বক্কর বলেন, ব্যাপারী বাড়ি এলাকায় নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের নিচে সীমানার পাশে মাটি কাটার কাজ করছিলেন সবুজ। হঠাৎ ছয় ফুট উচ্চতার দেয়াল ধসে পড়লে সবুজ চাপা পড়েন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।