২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় যাত্রাবাড়ীতে স্টিল মিলে দগ্ধ শ্রমিকের মৃত্যু

ঢাকার যাত্রাবাড়ীতে একটি স্টিল মিলে দগ্ধ হয়ে এক শ্রমিক মারা গেছেন। তার দুই সহকর্মীর অবস্থাও আশঙ্কাজনক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 07:49 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলসে লোহা গলানোর সময় বিস্ফোরণ ঘটলে তারা হতাহত হন বলে পুলিশ জানিয়েছে।

মৃত শ্রমিকের নাম মো. শাহিন(২৫)। দগ্ধ আক্তার হোসেন (৫০)ও মাইন উদ্দিন (২২) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

ওই মিলের শ্রমিক শফিউল ইসলাম সাংবাদিকদের বলেন, “মিলে বাট্টিতে লোহা গলানোর সময় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। এতে গলিত লোহা শরীরে পড়ে তিনজনেই দগ্ধ হয়।”

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তিনজনের মধ্যে বুধবার সকালে শাহিন মারা যান।

বাকি দুজনের অবস্থা আশঙ্ককাজনক বলে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জানান তিনি।