২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে আক্রান্ত মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 12:28 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

গত বুধবার তার কোভিড পরীক্ষায় ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "স্যার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং শারীরিকভাবে ভালো আছেন।”

পরিবারের অন্য সদস্যদের বিষয়ে জানতে চাইলে কাসেম বলেন, “আপনাকে বিস্তারিত বলতে পারব না। শুধু বলব, গত বুধবার স্যারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।”

১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আনোয়ারুল ২০১৯ সালের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পান তিনি।

চাকরির মেয়াদ শেষ হওয়ার পর ২০১৯ সালের ৯ ডিসেম্বর এক বছরের চুক্তিতে তাকে ওই পদে রেখে দেয় সরকার। পরে আরও দুই বছরের জন্য তার মেয়াদ বাড়ানো হয়।

তার স্ত্রী কামরুন নাহার ২০২০ সালে তথ্য সচিবের দায়িত্ব থেকে অবসরে যান।