২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সদরদপ্তরে চালু হল 'পলমার্ট'

পুলিশ সদস্যদের জন্য পুলিশ সদরদপ্তরে চালু হয়েছে শপিং কমপ্লেক্স 'পলমার্ট'।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 10:24 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

মঙ্গলবার সকালে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ফিতা কেটে এ শপিং কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে পুলিশ সদরদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের ফ্যাসিলিটিজ ভবনের নিচতলায় স্থাপিত পলমার্টে কম দামে খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, প্রসাধনীসহ মানসম্মত অন্যান্য সামগ্রী পাওয়া যাবে।

এটি প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ শপিং কমপ্লেক্স চালুর প্রয়োজন ও প্রাসঙ্গিকতা তুলে ধরে অতিরিক্ত উপমহাপরিদর্শক (প্রশাসন) মাসুদুর রহমান বলেন, "পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব পালনে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে হয়। ফলে তাদের অনেকের পক্ষেই সময়মত পারিবারিক প্রয়োজনীয় মানসম্মত পণ্য ক্রয় করা সম্ভব হয় না।

“তারা যেন একই ছাদের নিচে স্বল্পমূল্যে মানসম্পন্ন দ্রব্য কিনতে পারেন সে লক্ষ্যে চালু হয়েছে অত্যাধুনিক এ শপিং কমপ্লেক্স।"

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের ঊধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।