২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী কল্যাণমন্ত্রীর ভুয়া এপিএস: সতর্ক থাকার আহ্বান

শান্তা চৌধুরী নামে এক নারী প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের চুক্তিভিত্তিক এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন বলে ফেইসবুকে একটি পোস্ট দেখে সে বিষয়ে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 11:54 PM

Updated : 07 Apr 2022, 11:29 PM

বৃহস্পতিবার এক তথ্য বিবরণিতে বলা হয়েছে, এই খবরটি ভিত্তিহীন ও বানোয়াট। শান্তা চৌধুরী নামের কাউকে মন্ত্রী ‘চেনেন না এবং তার এপিএস হিসেবে নিয়োগও দেননি’।

তথ্য বিবরণিতে বলা হয়, মন্ত্রী সর্বশেষ মোহাম্মদ রাশেদুজ্জামানকে ২০১৯ সালের ২৩ অক্টোবর তার এপিএস হিসেবে নিয়োগ দেন।

“তাই এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য মন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।”

মন্ত্রীর এপিএস হিসেবে ভুয়া পরিচয় দেওয়ার জন্য শান্তা চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রমনা থানায় বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানানো হয়েছে।