রণাঙ্গনের সহযোদ্ধা প্রিয়তোষ সরকারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
কিশোরগঞ্জ বারের জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা প্রিয়তোষ সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বঙ্গভবন থেকে জানানো হয়েছে, প্রিয়তোষ সরকার ছিলেন একাত্তরের রণাঙ্গনে আবদুল হামিদের সহযোদ্ধা।
রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রিয়তোষ সরকার। চিরকুমার এই আইনজীবীর বয়স হয়েছিল ৭০ বছর।
