২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিডে কর কর্মকর্তার মৃত্যু

জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার সালাহ উদ্দিন আহমদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2021, 12:45 PM

Updated : 07 Apr 2022, 11:29 PM

এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিডে আক্রান্ত সালাহ উদ্দিন আহমদ ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

সালাহ উদ্দিন আহমদ ২৭৩ম বিসিএসে কর ক্যাডারে যোগ দেন। তিনি কর অঞ্চল-৮ এর সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী এবং ৯ বছলের এক পুত্র সন্তান রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।