২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার আজিমপুরে ফুটপাতে নবজাতকের লাশ

ঢাকার আজিমপুরে ইডেন মহিলা কলেজের সামনে রাস্তার পাশে ফুটপাতে এক নবজাতকের লাশ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 04:53 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

লকডাউনের মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টায় কন্যাশিশুটির লাশ উদ্ধার করা হয় বলে  লালবাগ থানার এসআই এস এম তারেক আজিজ জানিয়েছেন।

শিশুটি এক দিন বয়সী বলে ধারণা করা হচ্ছে। শিশুটি কার এবং কিভাবে এখানে এল, তা তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এসআই তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খবর পেয়ে সকালে ইডেন কলেজের সামনে রাস্তার পাশ থেকে তোয়ালে দিয়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার করি।”

শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে আগেই মারা গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।