জ্যেষ্ঠ সচিব হলেন লোকমান হোসেন মিয়া
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়াকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা লোকমান হোসেন মিয়া গত ৪ এপ্রিল স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্ব পান।
এর আগে তিনি বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
