২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর শ্যামপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2021, 06:24 PM

Updated : 02 Aug 2022, 05:43 PM

নিহত মুরাদ (৪০) গেন্ডারিয়ার আইজি গেইট এলাকার বাসিন্দা।

তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বুধবার বেলা পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে বলে নিহতের প্রতিবেশী জুয়েল রহমান জানান।

জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজের বাড়ির সামনে গেন্ডারিয়া আইজি গেটের রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন মুরাদ। তিনি আরও কয়েকজন নিয়ে মুরাদকে হাসাপাতালে নেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, “হঠাৎ করে ছোট ভাই মো. মাসুদ তাকে ছুরিকাহত করে পালিয়ে যায়। তার কারণ জানা যায়নি।”

তবে এবিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।